বিদেশের মাটিতে আপনার বিশ্বস্ত ক্যারিয়ার পার্টনার

সরাসরি কোম্পানি ভিসা এবং যাচাইকৃত নিয়োগকর্তাদের সাথে আমরা আপনাকে যুক্ত করি

🎓 ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন গাইড

সঠিক গন্তব্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন

বিদেশে ক্যারিয়ার গড়তে কেবল ভিসাই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দক্ষতা।

দক্ষতা বৃদ্ধি কাজের টেকনিক্যাল জ্ঞান অর্জন করুন
ভাষা শিক্ষা ইংরেজি বা সংশ্লিষ্ট দেশের ভাষা
আইনি জ্ঞান বিদেশের শ্রম আইন সম্পর্কে জানুন
আর্থিক ব্যবস্থাপনা আয় ও ব্যয়ের সঠিক পরিকল্পনা

বিদেশে ক্যারিয়ার শুরুর ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • সঠিক দেশ নির্বাচন: আপনার কাজের দক্ষতা অনুযায়ী কোন দেশে চাহিদা বেশি এবং বেতন কাঠামো কেমন, তা আগে যাচাই করুন। ইউরোপ বনাম মিডল-ইস্টের সুযোগগুলো তুলনা করুন।
  • ডকুমেন্টেশন সর্তকতা: পাসপোর্ট, কাজের অভিজ্ঞতা সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স যেন শতভাগ নির্ভুল থাকে। একটি ছোট ভুল আপনার ভিসা রিজেক্ট হওয়ার কারণ হতে পারে।
  • ভাষাগত দক্ষতা: বিশেষ করে ইউরোপের দেশগুলোর জন্য ইংরেজি (IELTS/Basic English) জানা থাকলে আপনার বেতন ও পদমর্যাদা অনেক বেশি হবে।
  • কাজের প্র্যাকটিক্যাল জ্ঞান: ওয়েল্ডিং, মেকানিক বা কনস্ট্রাকশন কাজে যাওয়ার আগে অবশ্যই সরকারি কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) থেকে সার্টিফিকেটসহ কাজ শিখে নিন।
  • মানসিক প্রস্তুতি: বিদেশের পরিবেশ, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করুন।

প্রতারণা এড়াতে করণীয়:

  • ব্যক্তিগত দালালের হাতে নগদ টাকা লেনদেন থেকে বিরত থাকুন।
  • সবসময় রিক্রুটিং এজেন্সির বৈধ লাইসেন্স (RL নং) যাচাই করুন।
  • চুক্তিনামা বা স্ট্যাম্প ছাড়া কোনো অগ্রিম টাকা দেবেন না।
  • BMET স্মার্ট কার্ড ছাড়া ফ্লাই করার চিন্তা করবেন না।

SKS International আপনাকে যেভাবে সাহায্য করে:

আমরা শুধুমাত্র ভিসা প্রসেস করি না, বরং আপনাকে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে কাউন্সিলিং প্রদান করি। আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সঠিক দেশ ও কাজ নির্বাচনে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকে।

ক্যারিয়ার নিয়ে দ্বিধায় আছেন?

সঠিক পরামর্শ পেতে এবং আপনার যোগ্যতানুযায়ী সেরা জবটি খুঁজে পেতে আজই আমাদের পোর্টালে যুক্ত হন।

আজই আপনার একাউন্ট করুন

ফ্রি কাউন্সিলিং পেতে যোগাযোগ করুন আমাদের অফিসে।